1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

কবি পান্না আহমেদ এর কবিতার ডায়েরি থেকে

সাহিত্য ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫

পথ

-পান্না আহমেদ

এপথেই হেঁটে হেঁটে যতটা ক্লান্ত আজ
তারচেয়েও বেশি আজ স্মৃতি ভারাক্রান্ত !
তারচেয়েও বেশি আজ যেন স্তব্দ পাথর
তোমার বিমূঢ়তা মনে করে করে !
কেমন ফিরিয়েছো চোখ
কেমন ভুলেছো সব !
এই ভেবে ক্লান্ত আজ
মানুষ সবই পারে বড় অনায়াসে !
এই পথে হেঁটে হেঁটে
যতটুকু আকাশ দেখেছি
তারচেয়েও বেশি দেখেছি অসীম আঁধার !
দেখেছি কেমন শুকতারা লোপাট হয়
লোপাট হয় রোহিনী অরুন্ধতীর দল
অকারণে গ্রহন লাগে চাঁদের গায়ে !
কেমন নিমেষে হারায় সব ভালোবাসাবাসি !
পথেই যেতে যেতে হরিদ্রা হলো রুপালী ধুসর
সুঠাম যোয়ানেরা সব অশিতীপর !
এই পথ যেতে যেতে শ্মশানে মিলায় !
যেতে যেতে ফিরে আসে
পুনরায় শুরুর পথে!
পুনরায় সোর উঠে ,উঠে কান্নার রোল
মুষ্টিবদ্ধ নবজাতকের হাত!
পুনরায় যাবে বলে ভালোবাসার পথে !
আমাদের ক্লান্তি আসে পাখির ডানায়
ধীর লয়ে নীরব পায়ে !
ওই এনাকোন্ডা পথ তোমার কোন ক্লান্তি নেই !!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews