1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন

সোনাতলায় ঘূর্ণিঝড়ে গাছপালা ও ফলের ক্ষয়ক্ষতি : এক গৃহবধূ আহত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫

বগুড়ার সোনাতলা সদর ও তার আশপাশের এলাকায় গত দুই দিনের ঝড়ে গাছপালা, ফসল ও বাড়ি ঘড়ের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। গত শনিবার সকাল সোয়া ১০টা এবং রবিবার সন্ধ্যায় দিকে পূর্ব ও দক্ষিণ দিক থেকে প্রায় ৩-৪ মিনিটের বয়ে যাওয়া আকস্মিক ঘুর্ণিঝড়ে গড়ফতেপুর গ্রাম, উপজেলা পরিষদ ও থানা চত্বর এলাকায় অনেক গাছ ও ডালপালা ভেঙ্গে লন্ডভন্ড হয়ে যায়। বিভিন্ন স্থানে ক্ষতি হয় বিদ্যুতের তার ও খুঁটি। ফলে দীর্ঘ সময় ধরে ওইসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যেসব রাস্তায় গাছ ও ডালপালা পড়েছিল সেসব রাস্তা দিয়ে সাময়িকের জন্য যানবাহন ও জনসাধারণের চলাচল বিঘœ ঘটে। গাছ পড়ে গড়ফতেপুর গ্রামের মৃত রফিকুল ইসলাম ও শিচারপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম (গবরা)-এর ঘরের ক্ষতিসাধন হয়। এদিকে ৩-৪ মিনিটের ঘূর্ণিঝড়ের পরিস্থিতি দেখে আতঙ্কের মধ্যে পড়ে মানুষজন। গাছের ডাল পড়ে গড়ফতেপুর গ্রামের জুলেখা বেগম (৫০) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। এছাড়া ঝড়ে পড়ে গেছে বহু আম,কাঁঠাল জাম্বুরা ও পেয়ারা-সহ বিভিন্ন ফল। আজ পর্যন্ত সোনাতলা ও আশেপাশের এলাকায় বৃষ্টি হচ্ছে। আবারও ঝড়ের আশংকায় জনসাধারণ আতঙ্কের দিন কাটাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews