1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি

ঈদের দীর্ঘ ছুটি শেষে আগামীকাল রবিবার অফিস খুলছে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫

ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষ হচ্ছে আজ। আগামীকাল খুলছে অফিস-আদালত। এর মধ্যেই কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। ফলে ঈদে ফাঁকা থাকা ঢাকা এখন পুরোনো চেহারায় ফিরছে। যাত্রীর পাশাপাশি সড়কে যানবাহনের সংখ্যাও বেড়েছে।

এবার ঈদুল আজহা উদযাপন করা হয় গত ৭ জুন। এর আগে ৫ জুন থেকে শুরু হয় ঈদের ছুটি। ঈদ উপলক্ষে আগেই ছয়দিনের ছুটি ঘোষণা করে সরকার।পরে নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন ছুটি অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। তারপর ১৩-১৪ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় সব মিলিয়ে টানা ১০ দিনের ছুটি পান চাকরিজীবীরা।গতকাল শুক্রবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রবেশপথে মানুষের ভিড় ছিল। কাপড়ের ব্যাগ ও কোরবানির মাংস হাতে জীবন-জীবিকার তাগিদে দেশের নানা প্রান্ত থেকে ফিরছিল চাকরিজীবী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

গাবতলী, সায়েদাবাদ, মহাখালী, গুলিস্তান, কমলাপুর ও সদরঘাট ঘুরে এ দৃশ্য দেখা গেছে। বাসে ভিড় ও ভাড়া বেশি থাকায় ভোগান্তি পোহাতে হয়েছে বলে অভিযোগ করেছে অনেক যাত্রী। এদিকে ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা মানুষের চাপ বাড়লেও বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কর্মীরা ঈদে ছুটি না পাওয়ায় এখন ঢাকা ছাড়ছেন।

রাজধানীর বাস টার্মিনালগুলোতে দেখা যায়, শত শত মানুষ বাস থেকে নামছে। তারপর রিকশা, অটোরিকশা বা লোকাল বাসে করে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছে।যাত্রীর ভিড় স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি। পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দুই দিন পর মানুষের ফেরার এমন ভিড় থাকবে না।

ট্রাফিক পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের টার্মিনালগুলোতে তত্পর থাকতে দেখা গেছে। দালাল বা পকেটমারদের বিষয়ে সতর্ক থাকতে যাত্রীদের পরামর্শ দিচ্ছিল আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

শুধু বাস টার্মিনাল নয়, সদরঘাট লঞ্চ টার্মিনালেও ঢাকায় ফেরা লোকজনের ভিড় দেখা গেছে। গতকাল ভোররাত থেকে সদরঘাটে দক্ষিণাঞ্চল থেকে আসা যাত্রীবাহী লঞ্চগুলো ভিড়তে শুরু করে। পরিবারের সদস্যদের নিয়ে ফিরছিল দক্ষিণাঞ্চলের মানুষ। সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা ট্রেনের যাত্রীর উপচে পড়া ভিড় ছিল। কেউ এসেছে সপরিবার, কেউ একা। তবে গত দুই দিনের তুলনায় গতকাল যাত্রীর ভিড় একটু বেশি ছিল।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম জানান, সকাল ১০টা থেকে আন্ত নগর ট্রেন কমলাপুরে ঢুকেছে। সব ট্রেন সঠিক সময়ে ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছেছে।

হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার আবদুল আওয়াল বলেন, ‘বাড়িমুখী যাত্রীর সংখ্যা এখন কম। আমাদেরও অল্প যাত্রী নিয়েই বাস ছাড়তে হচ্ছে। তবে ঢাকায় যে বাসগুলো ফিরছে, সেগুলোর কোনোটিই খালি আসছে না।’

গতকাল বাস টার্মিনালগুলোতে ঢাকা ছাড়া যাত্রীরও কিছুটা চাপ দেখা গেছে। বেশির ভাগ বাসেই যাত্রী অর্ধেকের মতো ছিল। কাউন্টার মাস্টাররা বললেন, অনেকে এখনো ঢাকার বাইরে যাচ্ছে, আবার ফিরেও আসছে।

গাবতলী বাস টার্মিনালে দেখা গেছে, প্রচুরসংখ্যক লোক ঢাকার বাইরে যাচ্ছে। পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা বললেন, ভোরের দিকের বাসগুলোতে যাত্রীসংখ্যা একটু বেশি ছিল। সকাল ১০টার পর থেকে যাত্রীর চাপ কমে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews