1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি

সাগরে লঘুচাপ, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

মৌসুমি বায়ু দেশের ওপর সক্রিয় রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘূচাপ সৃষ্টি হওয়ায় সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান সমকালকে বলেন, আজ রাজধানীতে আর তেমন বৃষ্টির আশঙ্কা নেই। উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বিশেষ করে খুলনা অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লঘুচাপটি দেশের উত্তর-পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হতে পারে।

তিনি আরও বলেন, আগামী ২৪ থেকে ২৫ তারিখের দিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় আরেকটি লঘূচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি ঘণীভূত হতে পারে। তবে এর প্রভাব বাংলাদেশের উপকূলে পড়ার আশঙ্কা নেই।

হাফিজুর রহমান বলেন, লঘুচাপের ফলে সারাদেশে বৃষ্টি হবে। দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত দেখানো হতে পারে। লঘুচাপটি ভারতের ওড়িশ্যার রাজ্যর ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।

আজ সোমবার সকাল ৯টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, লঘূচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এদিকে গতকাল রোববার দিবাগত রাত থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত ৯ ঘণ্টায় রাজধানীতে ১০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। সকাল থেকে ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিন রোড, মণিপুরিপাড়া, নিউ মার্কেট, আসাদগেট ও জিগাতলা এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়। সকাল সাড়ে ১০টার দিকেও নিউ মার্কেট এলাকায় সড়কে পানি আটকে ছিল। ফকিরাপুল, কাকরাইল, মালিবাগ, রাজারবাগ ও মতিঝিলের রাস্তায় কোমরসমান পানি পার হয়ে কর্মস্থলে যেতে হয়েছে অনেককে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ফেনীতে, ১১৬ মিলিমিটার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews