1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

প্রেমের ফাঁদে ফেলে গার্মেন্টকর্মী নারীকে ধর্ষণ: ধর্ষক গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

বগুড়া জেলার শাজাহানপুরে গার্মেন্টকর্মী এক নারীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ এবং ছিনতাইয়ের অভিযোগে নির্মল রবিদাস (৩০) নামের এক নরসুন্দরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার দক্ষিণ জাহানপুর গ্রামের মৃত গুলজার রবিদাসের ছেলে।

রবিবার বিকেলে মামলা দায়ের শেষে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গার্মেন্টকর্মী ওই নারী পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাসিন্দা। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। আট মাস আগে মোবাইলে নির্মল রবিদাসের সঙ্গে পরিচয় হয়। তখন নির্মল রবিদাস পরিচয় গোপন রেখে নিজেকে আবির নামে পরিচয় দেন। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নির্মল তাকে বিয়ের আশ্বাস দিয়ে রবিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে শাজাহানপুর মাঝিড়া স্ট্যান্ডে ডেকে আনেন। পরে তাকে দুবলাগাড়ী কলেজপাড়ার একটি ভাড়া বাড়িতে নিয়ে ধর্ষণ করেন নির্মল রবিদাস। এ সময় ওই নারীর কাছে থাকা ১০ হাজার টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে মারধর করে বলেও অভিযোগ করা হয়েছে।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃত নির্মল রবিদাসের বাড়ি নওগাঁ জেলায় হলেও তিনি দুবলাগাড়ী এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। পরিচয় গোপন রাখায় আসামিকে শনাক্ত করতে কিছুটা দেরি হয়েছে। তার পরও অল্প সময়ের মধ্যে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। আসামিকে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews