1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বসন্ত বরণ ১৪৩২ উদযাপন করলো গণসাক্ষরতা অভিযান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ 

কুড়িগ্রামে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

কুড়িগ্রামে জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বৈরি আবহাওয়ায় প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২০২৫ সালের প্রতিপাদ্য “Recasting Teaching as a Collaborative Profession” যার ভাবানুবাদ করা হয়েছে “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি”

আলোচনা সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষ র্মীজা মোঃ নাসির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বি. এম কুদরত-এ খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মো: মাসুদ মিয়া প্রমূখ। উম্মে আছমা ইসলাম ও ফিরোজা বেগম এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন আব্দুর রব, মাধ্যমিক শিক্ষা অফিসার। এছাড়াও সভায় বক্তব্য রাখেন স্বপন কুমার রায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা সুপারিন্টেডেন্ট নিজাম উদ্দিন। সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন আব্দুল মালেক, প্রধান শিক্ষক, ভোলাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রওশনার খাতুন ও মাধ্যমিক শিক্ষক মাহে আলম সরকার। আলোচনা সভায় জেলা পর্যায়ের সকল কর্মকর্তা, গণসাক্ষরতা অভিযানের প্রতিনিধি মোঃ তাইজুল ইসলাম, ইএসডিও প্রতিনিধি মোঃ হুমায়ুন কবীর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং শিক্ষকবৃন্দসহ প্রায় শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক উপস্থিত শিক্ষকসহ সকলকে শিক্ষক দিবস পালন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য সেভ দ্য চিলড্রেন এর কারিগরী সহযোগিতায় ইসিই প্রকল্পের আওতায় দিবসটি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় ও জামালপুর জেলার মাদারগঞ্জ উজেলায় স্থানীয় প্রশাসনের সাথে উদযাপন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews