1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ১০ মে ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

সোনাতলায় মাংস প্রক্রিয়াজাতকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
সোনাতলায় মাংস প্রক্রিয়াজাতকারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ কাজী আশরাফুল ইসলাম। ছবি- মোশাররফ

নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে বগুড়ার সোনাতলা উপজেলার বিভিন্ন এলাকার ২০ জন মাংস প্রক্রিয়াজাতকারীর (মাংস বিক্রেতা) দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা প্রাণিসম্পদ অফিসের হলরুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুসরাত জাহান লাকী’র সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মোঃ কাজী আশরাফুল ইসলাম। তিনি প্রশিক্ষণগ্রহণকারীদের নিয়ম অনুযায়ী মাংস প্রক্রিয়াজাতকরণ-সহ সুপরামর্শ প্রদান করেন। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ প্রশিক্ষণ কর্মকর্তা ডা.মোঃ মামুন-অর-রশিদ ও অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মোছাঃ নাসরিন পারভীন। উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন (ভিএস) ডা.মোঃ মোস্তফা কামাল-সহ অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। প্রশিক্ষণে অংশগ্রহণ করে মাংস বিক্রেতারা অনেকটা উপকৃত হয়েছেন এমনটি মনে করেন প্রশিক্ষণার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews