1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর? দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি ও এসআই ক্লোজড

বগুড়ায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে আজ (১৬ নভেম্বর ২০২৫) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “করতোয়া”য় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব মাসুম আলী বেগ, উপপরিচালক, স্থানীয় সরকার, বগুড়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব হোসনা আফরোজা (যুগ্মসচিব), বগুড়া মহোদয়। তিনি গ্রাম আদালতকে অন্তর্ভুক্তিমূলক করার জন্যে উপস্থিত সকলকে নিজ অবস্থান থেকে যথাযথভাবে দায়িত্ব পালনের উপর গুরুত্ব আরোপ করেন। এসময় তিনি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষত নারী, প্রতিবন্ধী, দলিত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য গ্রাম আদালত তথা ইউনিয়ন পরিষদের সেবা প্রদানের পরিবেশ অনুকূল করতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণকে মনোযোগী হতে বলেন। কর্মশালায় সেসন পরিচালনা করেন জনাব এম.এম মাহাবুব ইসলাম, সিনিয়র সিভিল জজ ও চীফ লিগ্যাল এইড অফিসার (ভাঃ) বগুড়া এবং জনাব তাঞ্জিমা আখতার, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, বগুড়া। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হোসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), বগুড়া। এসময় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক জনাব মোঃ আহসান হাবীব নয়ন প্রকল্প সম্পর্কে সকলকে অবহিত করেন। কর্মশালায় জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews