1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
বিবিসিএফ এর ইশতেহার সংলাপে উপস্থিত অতিথিরা।

বাংলাদেশ বায়োডাইভারসিটি কনজারভেশন ফেডারেশন (বিবিসিএফ)-এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ০৬ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার “পরিবেশ, বন ও জীববৈচিত্র্য: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরিবেশ ও বন্যপ্রাণী অপরাধ” শীর্ষক জাতীয় ইশতেহার সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে রাজনৈতিক দলের প্রতিনিধি, পরিবেশ, শাসন ও নিরাপত্তা বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, সুশীল সমাজ প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

সেন্টার ফর গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট- সিজিডি’র নির্বাহী পরিচালক সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন বিবিসিএফ এর সভাপতি ও প্রত্যাশীর পরিচালক ড. নাসির উদ্দীন। কী-নোট বক্তব্যে ড. নাসির উদ্দীন বলেন, পরিবেশ, বন ও জীববৈচিত্র্য সুরক্ষা কোনো বিলাসিতা নয়; এটি বাংলাদেশের উন্নয়ন, জনস্বাস্থ্য, জলবায়ু সহনশীলতা এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তিনি বলেন, আইন ও প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও পরিবেশগত ব্যর্থতা চলমান থাকার মূল কারণ রাজনৈতিক অঙ্গীকারের ঘাটতি এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার অভাব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে পরিবেশ ও বন্যপ্রাণী অপরাধ প্রতিরোধে স্পষ্ট, পরিমাপযোগ্য ও বাস্তবায়নযোগ্য অঙ্গীকার যুক্ত করার আহ্বান জানান তিনি।

সংলাপে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি কবির আহমেদ, ন্যাচার কনজারভেশন ম্যানেজমেন্ট (ন্যাকম) -এর নির্বাহী পরিচালক ড. মঞ্জুরুল হান্নান খান, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, জবান সম্পাদক রেজাউল করিম রনি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী, ন্যাপ (ভাসানীর) সভাপতি মোসতাক আহমেদ ফরায়েজী, সেটার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক ড. আবদুল ওয়াহাব, ওয়ান ওয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, ইয়ুথ নেট গ্লোবালের নির্বাহী পরিচালক সোহানুর রহমান, বিবিসিএফ এর সাধারণ সম্পাদক মো: আরাফাত রহমান, নির্বাহী সম্পাদক মো: জুয়েল রানা, বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ এর সভাপতি মো: আহসান হাবীব শিপলু, একাডেমি অব অ্যানালিটিক্স অ্যান্ড রিসার্চ(এএআর) ডিরেক্টর অব লিগ্যাল অ্যান্ড কমপ্লায়েন্স ফজলে রাব্বী, ডিরেক্টর অব অপারেশন্স হাসিবুল হোসেন তকি প্রমুখ।

এছাড়াও সংলাপে বিএনপি, জামায়াত, এনসিপি, এবি পার্টি, ইসলামি আন্দোলন, খেলাফত মজলিস, ন্যাপ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংলাপে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেন, পরিবেশগত সমস্যার সমাধানে রাজনৈতিক নেতাদের স্বদিচ্ছা ও জাতীয় ঐক্য অপরিহার্য। অন্যথায় শুধু আইন দিয়ে পরিবেশের উন্নয়ন সম্ভব না।

ন্যাচার কনজারভেশন ম্যানেজমেন্ট (ন্যাকম) -এর নির্বাহী পরিচালক ড. মনজুরুল হান্নান খান বলেন, পরিবেশের বিষয়টি শুধু রাজনৈতিক বিষয় না, সকল জনগনের বিষয়। এই সমস্যার সমাধানে একটু কমিশন গঠন জরুরি।

ন্যাপ (ভাসানীর) সভাপতি মোসতাক আহমেদ ফরায়েজী বলেন, পরিবেশ ধ্বংস ও বন্যপ্রাণী অপরাধকে শুধু পরিবেশগত সমস্যা নয়, বরং শাসনব্যবস্থা, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত একটি কাঠামোগত সংকট হিসেবে চিহ্নিত করেন।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন ড. আহমদ কামরুজ্জামান বলেন, কিছু কিছু প্রার্থীর পরিবেশ নিয়ে কমিটমেন্ট আমাদের আশাবাদী করেছে। এই কমিটমেন্ট শুধু ব্যাক্তির মধ্যে না রেখে দলের ইশতেহারে আরো বেশী প্রায়োরিটি দিতে হবে।

ইয়ুথ নেট গ্লোবালের নির্বাহী পরিচালক সোহানুর রহমান, রাজনৈতিক দলের প্রতিনিধিরা নির্বাচনী রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিবেশ, বন ও জীববৈচিত্র্যকে অন্তর্ভুক্ত করতে হবে এবং জনগণের স্বার্থে পরিবেশ সুরক্ষায় কার্যকর ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

সংলাপ থেকে বক্তারা একমত পোষণ করেন যে, পরিবেশ দূষন, বন দখল, জীববৈচিত্র্য ধ্বংস এবং বন্যপ্রাণী অপরাধ রোধে শক্ত রাজনৈতিক অঙ্গীকার, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা এবং আইনের নিরপেক্ষ প্রয়োগ নিশ্চিত করা জরুরি। নির্বাচনী ইশতেহারে পরিবেশকে কেন্দ্রীয় অগ্রাধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়েই একটি টেকসই, নিরাপদ ও ভবিষ্যৎমুখী বাংলাদেশের ভিত্তি গড়ে তোলা সম্ভব বলে তারা মত দেন।

সংলাপের পার্টনার সংগঠন হিসেবে ছিলেন সেন্টার ফর গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট – সিজিডি, স্টার্টআপ এসোসিয়েশন অব বাংলাদেশ- স্যাব, মুক্তির বন্ধন ফাউন্ডেশন, প্রত্যাশী, এসবিএসএস, ডব্লিওএইচআরও এবং একাডেমি অব এনালিটিক্স এন্ড রিসার্চ – এএআর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews