1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

বসন্ত বরণ ১৪৩২ উদযাপন করলো গণসাক্ষরতা অভিযান

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
বসন্ত বরণ ১৪৩২ এর আয়োজনে উপস্থিত গণসাক্ষরতা অভিযান পরিবারের সদস্যবৃন্দ।

‎‎আজ সোমবার ০৩ ফাল্গুন ১৪৩২, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ গণসাক্ষরতা অভিযান এর সভাকক্ষে সকল সহকর্মীদের নিয়ে “বসন্ত বরণ ১৪৩২” উদযাপন করা হয়। বসন্ত বরণের আয়োজনে ছিল বসন্তের গান, কবিতা, নৃত্য, কৌতুক, যাত্রার সংলাপ এবং বসন্ত কথন।

আয়োজনের শুরুতে অভিযানের সহকর্মী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার এর তালিকাভুক্ত শিল্পী উৎপলা দাস এর নেতৃত্বে বসন্তের গান পরিবেশন করেন জয়া সরকার, সামছুন নাহার বেগম কলি, শাহিদা আক্তার শারমীন, অরণী চাকমা, সাবরিনা তাসনীম, ফাহমিদা আক্তার, জয়নাল আবেদীন, মেহেদী হাসান এবং খন্দকার ফয়সাল আহমেদ।

দলীয় গান পরিবেশন করছেন গণসাক্ষরতা অভিযানের সহকর্মীবৃন্দ।

বসন্তের কবিতা পাঠ করেন সিজুল ইসলাম, কৌতুক পরিবেশন করেন রকিবুল আলম, যাত্রার সংলাপ উচ্চারণ করেন তপন কুমার দাশ। বসন্তের গানের সাথে নৃত্য পরিবেশন করেন অরণী চাকমা ও সাবরিনা তাসনীম।

বসন্তের সাজে নারী সহকর্মীরা।

সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি বসন্ত কথনে সভাপতিত্ব করেন সাবেক তত্ত্বাধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধূরী। বসন্ত কথনে বক্তব্য রাখেন তপন কুমার দাশ, ড. মোস্তাফিজুর রহমান, তৌফিক হোসাইন চৌধুরী, আব্দুর রউফ, প্রদীপ কুমার সেন, মোহাম্মদ আব্দুল কুদ্দুছ প্রিন্স, মোহাম্মদ মনিরুল ইসলাম, খলিলুর রহমান এবং তাইজুল ইসলাম। বসন্তের পুরো আয়োজনটি সঞ্চালনা করেন সিজুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews