1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

সোনাতলায় মুকুলে ভরে গেছে বাগানের সকল আম গাছঃ কৃষকের চোখে স্বপ্ন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

“ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে..” বাংলাদেশের জাতীয় সঙ্গীতে ষড় ঋতুর যে বর্ণনা উঠে এসেছে তার অন্যতম ঋতু বসন্ত। শীতের শেষে আমের গাছে গাছে মুকুল দেখা দেয়। বসন্তে আম বাগানে মুকুলের যে ঘ্রাণ তা সত্যিই পাগল করে আমাদের। এখন বসন্ত কাল। সোনাতলা উপজেলার গাছে গাছে দেখা দিয়েছে আমের মুকুল। উষ্ণ ও আর্দ্র আবহাওয়া এবং হালকা শীতের প্রভাবে এ বছর স্বাভাবিক সময়ের আগেই আমগাছে মুকুল দেখা দিয়েছে। এরফলে এই অঞ্চলে আগাম আম উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন কৃষিবিদরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ উপজেলায় প্রায় ১৩ হাজার ৩৪০ হেক্টর আবাদি জমির মধ্যে প্রায় ৩৮ হাজার আমগাছ রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে প্রায় ৭০ শতাংশ গাছে মুকুল এসেছে। অনুকূল আবহাওয়া অব্যাহত থাকলে এবার ভালো ফলনের আশা করছেন কৃষকরা।
প্রতিবছর উপজেলার প্রায় দুই লাখ কৃষক আম বিক্রি করে দেড় থেকে দুই কোটি টাকা আয় করে থাকেন। স্থানীয় চারালকান্দি গ্রামের কৃষক তোজাম্মেল হোসেন জানান, গত বছর তার ৯ বিঘা জমির আমবাগান থেকে প্রায় সাড়ে ৪ লাখ টাকার আম বিক্রি করেছেন। এবারও গাছে আগাম মুকুল আসায় তিনি আশাবাদী ভালো ফলনের ব্যাপারে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, “আমাদের উপজেলায় প্রায় ৩৮ হাজার আমগাছ রয়েছে। উন্নত জাতের আম চাষে কৃষকরা আগ্রহী হচ্ছেন। অনুকূল আবহাওয়া থাকলে এবার দেড় থেকে দুই কোটি টাকার বেশি আম বিক্রির সম্ভাবনা রয়েছে।”
আগাম মুকুলে ইতোমধ্যেই সুবাস ছড়িয়েছে সোনাতলার গ্রামাঞ্চলে। প্রকৃতি সহায় থাকলে এ বছর আম চাষিদের মুখে ফুটতে পারে প্রশস্ত হাসি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews