বগুড়ায় পারিবারিক আদালতের মামলায় এবং রাজবাড়ীর গোয়ালন্দঘাটে দায়ের করা সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে সোনাতলা থানা পুলিশ।
জানাগেছে, সহকারী জজ (পারিবারিক) আদালত, বগুড়া-এর পাঃ ডিঃ নং-২০৫/২৫ পারি, তারিখ ২২ নভেম্বর ২০২৫ মামলার প্রেক্ষিতে বগুড়ার সোনাতলা উপজেলার সামোজাতিয়ার গ্রামের মোঃ সিজু মিয়া (পিতা: মোঃ হাতেম আলী মন্ডল) কে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, গোয়ালন্দঘাট, রাজবাড়ীর সিআর নং-১৪১/২৪, তারিখ ২৭ জুন ২০২৪ মামলার আসামী মোসাঃ শাহেনা বেগম (স্বামী: মোঃ এনামুল হক), সাং-সোনাতলা, জেলা-বগুড়া—তাকেও গ্রেফতার করা হয়।আসামীদ্বয়কে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।
থানা সুত্রে জানানো হয়েছে, বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। সোনাতলা থানার ওসি কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট