1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম

রংপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

শার্প, পিপিইপিপি-ইইউ প্রকল্পের তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাক ও শ্রবন প্রতিবন্ধী মোছা. বাতাসী বেগম (৩৪) এবার রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী (জয়িতা পুরস্কার) হিসেবে নির্বাচিত হয়েছেন এবং সম্মাননা গ্রহণ করেছেন। গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ রংপুর আরডিআরএস মিলনায়তনে ঢাকা থেকে আগত মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পরিচালক (যুগ্ম সচিব) মহিলা বিষয়ক অধিদপ্তর মিজ নাঈমা হোসেন বাতাসী বেগমের হাতে এই সম্মাননা পুরস্কার তুলে দেন। এসময় রংপুর বিভাগের অ্যাডিশনাল ডিআইডিজ জনাব শাহ মমতাজুল ইসলাম, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জনাব মারুফ আহমেদ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (উপসচিব) জনাব মো. মনির হোসেন উপস্থিত ছিলেন। সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো. আবু জাফর, পরিচালক (যুগ্ম সচিব) স্থানীয় সরকার, রংপুর বিভাগ। বলে রাখা প্রয়োজন এর আগে বাতাসী বেগম উপজেলা (ডিমলা) ও জেলা (নীলফামারী) পর্যায়ে অদম্য নারী সম্মাননা পেয়েছিলেন। এরই অংশ হিসেবে রংপুর বিভাগীয় শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে নির্বাচিত হয়েছেন। শার্প পিপিইপিপি-ইইউ প্রকল্পের কমিউনিটি মোবিলাইজেশন কম্পোনেন্টের মাধ্যমে সরকারি অধিদপ্তরের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও লিংকেজ এর মাধ্যমে বাতাসী বেগমের এই সম্মনানা প্রাপ্তি সহজতর হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews