1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এসিল্যান্ড শাহানাজ পারভীন।

বগুড়ার সোনাতলা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রোববার (৮মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে ওইদিন বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) শাহানাজ পারভীন। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শরিফা নুসরাত,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবিহা আক্তার সুরভী,মহিলা দলনেত্রী মুক্তা,বিজলী আকতার ও কিশোর-কিশোরী ক্লাবের আবৃতি শিক্ষক মোছাঃ মিম। উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তাহেরা সিদ্দিকা,উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ,সোনাতলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোশাররফ হোসেন মজনু ও বর্তমান সভাপতি শহিদুল ইসলাম শাহীনসহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews