1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার

সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬

গত ১৭ মার্চ ২০২৬ ইং মঙ্গলবার সন্ধ্যায় সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ভোজনশালা রেস্টেুরেন্টে অনুষ্টিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সহকারি অধ্যাপক জিয়াউল ইসলাম শান্তু।
নাগরিক কমিটির সদস্য সচিব সোহেল খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন রবিউল ইসলাম রিবন সরকার, সাংবাদিক ইকবার কবির লেমন, সাবেক পৌর কাউন্সিলর কুলসুম বেগম, নারী নেত্রী নয়ন তারা, কৃষক নেতা শফিউল্লহ শফি, যুব সংগঠক মেহেরুল ইসলাম, আব্দুল হান্নান, মাহফুজ রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তাগন সম্প্রতি সোনাতলা পৌর এলাকার মাস্টার পাড়া থেকে হাসপাতাল সড়কের নির্মান কাজ চাঁদাবাজির কারণে বন্ধ হয়ে যাওয়ায় এবং সোনাতলা রেলগেট বটতলায় ড্রেন নির্মানে ঠিকাদারের অপরিকল্পিত খোঁড়াখুঁড়ির কারনে দোকান ধ্বসে পড়ায় উদ্বেগ প্রকাশ করা সহ নিন্দা জানানো হয়। সেই সাথে চিহ্নিত চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক মাস্টারপাড়া থেকে হাসপাতাল পর্যন্ত সড়কের নির্মান কাজ দ্রুত সম্পন্ন করে জনদুর্ভোগ কমানোর জন্য পৌর কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয় ।
অনুরূপভাবে রেলগেট বটতলায় ঠিকাদার প্রতিষ্ঠানের অপরিকল্পিত খোঁড়াখুঁড়ির কারণে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের উপযুক্ত ক্ষতিপূরন প্রদানসহ ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। অন্যথায় সোনাতলাবাসীকে নিয়ে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তাগণ তাদের বক্তব্যে উল্লেখ্য করেন।
এছাড়াও আগামী ঈদের পর থেকে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতীর দাবিতে চলমান আন্দোলনের বৃহৎ কর্মসূচী ঘোষণা করা হবে বলেও বক্তাগন জানান।
উল্লেখ্য যে, ২০০৮ সাল থেকে রাজনীতি সচেতন নিরপেক্ষ সামাজিক সংগঠন হিসেবে সোনাতলা নাগরিক কমিটি সোনাতলাবাসীর নাগরিক অধিকার আদায়ে অব্যাহতভাবে নানারকম কর্মসূচী পালন করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews