1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না সোনাতলায় রাধাকান্তপুর গ্রামিণ সড়ক বেহালদশায় চলাচলে জনদুর্ভোগ

নেত্রকোণায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

নেত্রকোণায় স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির ফাঁসির আদেশ হয়েছে। আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে নেত্রকোণা জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. মিলন মিয়া। তিনি নেত্রকোণার বারহাট্টা উপজেলার বৃকালিকা গ্রামের লুৎফর রহমানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, দণ্ডপ্রাপ্ত আসামি নরসিংদী জেলায় একটি টিভি ফ্রিজের দোকানে চাকরি করার সুবাদে একই জেলার শিবপুর থানার তেলিয়া গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে নাসরিন আক্তারের সাথে পরিচয় হয়। পরিচয়ের সূত্রধরে ২০১৬ সালের ১০ জানুয়ারি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর জানতে পারেন তার স্ত্রী অনৈতিক কাজে লিপ্ত হয়ে পড়েছেন। তখন তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়। এরই একপর্যায়ে মো. মিলন মিয়া ২০১৭ সালের ১৯ আগস্ট রাতে তার স্ত্রী নাসরিন আক্তারকে গলা কেটে হত্যা করেন। পরে নেত্রকোণা পৌরসভার হোসেনপুর এলাকার একটি ধানক্ষেতে তার লাশ ফেলে রাখেন।

ঘটনার পরদিন ২০ আগস্ট নেত্রকোণা মডেল থানার তৎকালীন উপ-পরিদর্শক মো. সোলায়মান হক বাদী হয়ে থানায় মামলা করেন। তদন্তের পর ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি আসামি মো. মিলন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ৯ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজ আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি কারাগারে আটক আছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews