1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না সোনাতলায় রাধাকান্তপুর গ্রামিণ সড়ক বেহালদশায় চলাচলে জনদুর্ভোগ

ভালুকায় কাভার্ড ভ্যান চাপায় নানি ও নাতি নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি-
  • প্রকাশিত: বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
ময়মনসিংহের ভালুকায় সড়ক দূর্ঘটনার কবলে সেনাবাহিনীর গাড়ি

ময়মনসিংহ জেলার ভালুকায় সড়ক দুর্ঘটনায় নানি ও নাতি নিহত হয়েছে। আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ভালুকা উপজেলার মেহেরাবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে। ওই সময় একই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর একটি গাড়ি মহাসড়কের পাশে পড়ে ছয় সেনা সদস্য আহত হয়েছেন।

নিহতরা হলো গফরগাঁও উপজেলার আঠারদানা গ্রামের আবদুল হামিদ খানের স্ত্রী মুর্তুজা বেগম (৬০) ও তাঁর নাতি একই উপজেলার খারুয়া গ্রামের সবুজ মিয়ার ছেলে জান্নাত (৪)।

আহতদের প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ সামরিক হাসপাতালে পাঠানো হয়।

ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ সূত্রে জানা যায়, ওই স্থান দিয়ে মহাসড়ক পার হচ্ছিল নানি-নাতি। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের চাপায় তারা ঘটনাস্থলেই নিহত হয়। তাদের মরদেহ পাশ কাটিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। এতে কাউসার আহম্মেদ, রেজাউল করিমসহ ছয় সেনা সদস্য আহত হন। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews