1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

মানুষ ভোটের ওপর আস্থা হারিয়েছে : জি এম কাদের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
জাতীয় পার্টির চেয়ারম্যন জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদের (জি এম কাদের) বলেছেন, দেশের মানুষকে নির্বাচনমুখী করাই এখন বড় চ্যালেঞ্জ। নির্বাচন ব্যবস্থা বলতে গেলে ভেঙে পড়েছে। মানুষ ভোটের ওপর আস্থা হারিয়েছে, কেউ ভোটকেন্দ্রে যেতে চায় না। মানুষ এখন উৎসমুখর নির্বাচন দেখতে চায়। সে জন্য একটি শক্তিশালী নির্বাচন কমিশন প্রয়োজন।

আজ বুধবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এক যোগদান অনুষ্ঠানে তিনি কথাগুলো বলেন।

সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্টে কর্নেল (অব.) তছলিম উদ্দিন পিএসসি জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের, মনিরুল ইসলাম মিলন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews