1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

ধর্ষণ মামলায় মামুনের বিচার শুরু

আদালত প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হাসান আল মামুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে লালবাগ থানায় দায়ের করা মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হাসান আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো।

আজ বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর আদালত অব্যাহতির আবেদন খারিজ করে এ অভিযোগ গঠন করেন। মামলার বাদী নিজে বিষয়টি কালের কণ্ঠকে জানিয়েছেন।

মামলার বাদী ও ভুক্তভোগী সেই শিক্ষার্থী বলেন, ‘অনেক প্রতীক্ষার পর আজ আসামি মামুনের বিরুদ্ধে আদালত চার্জ গঠন করেছে। দ্রুত এ মামলার বিচার কাজ শেষে মামুনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ‘

এদিন কারাগারে আটক মামুনকে আদালতে হাজির করা হয়। এসময় আসামি হাসানকে নির্দোষ দাবি করে অব্যাহতির আবেদন করেন তার আইনজীবী। অন্যদিকে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের আদেশ দেন। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৬ এপ্রিল দিন ধার্য করেন আদালত।

এর আগে গত বছরের ৩ নভেম্বর আসামি হাসানের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। একইসঙ্গে এ মামলায় সাবেক ভিপি নুরসহ পাঁচজনকে অব্যাহতি দেন আদালত।

২০২০ সালের ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লালবাগ থানায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ছয় জনের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে গত বছরের ১৭ জুন মামুনকে অভিযুক্ত করে মামলার তদন্তকারী কর্মকর্তা আসলাম উদ্দিন মোল্লা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একইসঙ্গে অভিযোগের সত্যতা না পাওয়ায় সাবেক ভিপি নুরসহ পাঁচকে অব্যাহতির সুপারিশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews