1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

কঠিন দলের বিপক্ষে সাকিবকে পাই না : বিসিবি সভাপতি

ক্রীড়া ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

সাদা পোশাকে বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান (৪০২৯) এবং সর্বোচ্চ ২১৫ উইকেটের মালিক সাকিব আল হাসান। ৩৫ ছোঁয়া বয়সে এসে তিনি টেস্ট ক্রিকেট থেকে আগ্রহ হারিয়ে ফেলেছেন। কিন্তু এই ফরম্যাট থেকে অবসরও নিচ্ছেন না কিংবা সরাসরি বলছেনও না যে টেস্ট খেলতে চান না! এর বদলে যেকোনো টেস্ট ম্যাচ সামনে এলেই শুরু হচ্ছে সাকিবের ছুটি নিয়ে জল্পনা। গত কয়েক বছর ধরে এমনটাই দেখা যাচ্ছে দেশের ক্রিকেটে।

২০১৭ সাল দক্ষিণ আফ্রিকা সফর, ২০১৯ সালে নিউজিল্যান্ড সফর, ২০২১ সালে শ্রীলঙ্কায় টেস্ট সফর এবং ২০২২ সালের শুরুতে নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব। এবার বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছেন, দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও নাকি সাকিব ছুটি চেয়েছিলেন। কিন্তু পাপনের অনুরোধে তিনি মত পাল্টান। ক্যারিয়ারের প্রথম দশ বছরে সাকিব ৭টি টেস্ট মিস করেছেন। কিন্তু শেষ পাঁচ বছর তিনি মিস করেছেন ১৬টি টেস্ট ম্যাচ! এবার সাকিবের বিরুদ্ধে বড় অভিযোগ তুলে পাপন বললেন, বড় দলগুলোর বিপক্ষে তাকে পাওয়া যায় না!

একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে বিসিবি প্রধান বলেন, ‘আসলে সাকিবকে আমরা পাই-ই না। আমাদের টার্মে সাকিবকে পাওয়া কঠিন। গত চার-পাঁচ বছর যদি দেখেন, সাকিবকে কিন্তু আমরা সেভাবে পাইনি। বিশেষ করে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা কঠিন কঠিন জায়গাগুলোতে তাকে পাইনি। তখন কিন্তু আইপিএলের জন্য না। এসব দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি…. তামিম সিদ্ধান্ত নিয়েছে ছয় মাস টি-টোয়েন্টি খেলবে না। রিয়াদ তো টেস্ট থেকে অবসর নিয়েছে। তামিম ছাড়া কেউ আমার সঙ্গে এসব নিয়ে আলাপ করেনি। ‘

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews