1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

ইউক্রেনের রাজধানী কিয়েভে ‘ক্রসফায়ারে’ ঝরল ৬ বছরের শিশুর প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
ইউক্রেনের রাজধানী কিয়েভে তুমুল যুদ্ধ চলছে।

রুশ হামলায় আতঙ্কিত ইউক্রেনের রাজধানী কিয়েভে বন্দুকযুদ্ধের সময় ‘ক্রসফায়ারে’ ছয় বছরের এক ছেলের মৃত্যু হয়েছে। সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে। নিহত শিশুটি রাশিয়ার আগ্রাসনে ঝরে যাওয়া সবচেয়ে কম বয়সী। গত রাতে কিয়েভে সংঘর্ষে আরো অনেকেই আহত হয়েছে।

রুশ হামলার জেরে ইউক্রেন ছেড়ে হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছে। রুশ ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র এবং বন্দুক হামলা থেকে বাঁচতে অন্তত এক লাখ ২০ হাজার ইউক্রেনীয় ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

বেশিরভাগই পশ্চিমের শহরগুলোতে পালিয়ে গেছে। তবে ইউক্রেনের সীমান্ত পার হয়েও অনেকে পালিয়ে গেছে। তারা পোল্যান্ডে ঢুকে পড়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews