1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন

রাজশাহীর আদিবাসী পল্লীতে জরুরী খাদ্য সহায়তা প্রদান

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
রাজশাহীর গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের ইদুলপুর হাইস্কুল মাঠে আদিবাসী পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান। ছবি- সিজুল ইসলাম
রাজশাহী জেলার গোদাগাড়ীতে আদিবাসী পরিবারের মাঝে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আর্থিক সহায়তায় খাদ্য সহায়তা প্রদান করল গণস্বাক্ষরতা অভিযান এবং পরিবর্তন।
সোমবার সকাল সাড়ে এগারোটায় রাজশাহীর গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের ইদুলপুর হাইস্কুল মাঠে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর আর্থিক সহযোগিতায় গণসাক্ষরতা অভিযান ও পরিবর্তন এর আয়োজনে ৮৫০ টি পরিবারকে জরুরী খাদ্য সহায়তা প্রদান করা হয়। জরুরী খাদ্য সহায়তা অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন পরিবর্তন এর নির্বাহী পরিচালক রাশেদ রিপন। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, গোগ্রাম  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান, গণসাক্ষরতা অভিযান এর প্রোগ্রাম ম্যানেজার ড. মোস্তাফিজুর রহমান, গণসাক্ষরতা অভিযান এর প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব, দেওপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও আদিবাসী নেত্রী কসতানতিনা হাসতা, পরিবর্তন এর প্রকল্প সমন্বয়কারী হাসিবুল হাসান পল্লব, মাহামুদ উন নবী।

ইদুলপুর হাইস্কুল মাঠে আদিবাসী পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করে গণসাক্ষরতা অভিযান ও পরিবর্তন। ছবি- সিজুল ইসলাম

গণসাক্ষরতা অভিযান রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সিলেট এবং সুনামগঞ্জে কোভিড-১৯ এর আঘাতে ক্ষতিগ্রস্থ নিম্নবিত্ত, মধ্যবিত্ত, আদিবাসী, ট্রান্সজেন্ডার, সংস্কৃতিকর্মী, বেদে, জেলে, বিধবা, তালাকপ্রাপ্ত, নারী প্রধান পরিবার, বস্তির বাসিন্দা, ভূমিহীন এবং প্রতিবন্ধী ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তার উপহার পৌঁছে দিচ্ছে। এ কর্মসূচির আজ ছিল প্রথম দিন। প্রতিটি প্যাকেটে দশ কেজি চাল, পাঁচ কেজি ডাল, তিন কেজি আটা, এক কেজি চিনি, এক কেজি লবণ এবং এক লিটার তেল রয়েছে। আগামীকাল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর এবং নাচোলে ৮০০ পরিবারের মাঝে জরুরী খাদ্য সহায়তা প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews