1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

ইউক্রেনে রুশ হামলা বৈঠকে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
ছবি- ইন্টারনেট

ইউক্রেনে রাশিয়ার হামলার ষষ্ঠ দিন চলছে। এরই মধ্যে ১৯৩ সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদ এক বৈঠকে বসেছে। এ অধিবেশনের জেরে সপ্তাহের শেষের দিকে ভোটাভুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদ চলতি সপ্তাহে একটি খসড়া প্রস্তাবের ওপর ভোট দেবে।

গত শুক্রবার একই ধরনের একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা হয়েছিল। তবে তাতে ভেটো দিয়েছিল রাশিয়া।

জাতিসংঘের সাধারণ পরিষদে অবশ্য ভেটো দেওয়ার ক্ষমতা কোনো দেশের নেই। যুক্তরাষ্ট্রসহ মিত্ররা ধারণা করছেন, প্রস্তাব তোলার পর তা পাস হতে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন পাওয়া যাবে।

যদিও জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হওয়া কোনো প্রস্তাব মানতে আইনিভাবে কেউ বাধ্য নয়। তার পরেও সেই বিষয়ের রাজনৈতিক গুরুত্ব রয়েছে।

সোমবার কর্মকর্তারা বলেছেন, খসড়া ওই প্রস্তাবকে অন্তত ৮০ সদস্য সমর্থন করবেন। সাধারণ পরিষদে ভোটাভুটির আগে শতাধিক দেশ বক্তব্য রাখবে।

জাতিসংঘে নিযুক্ত ফ্রান্সের দূত বলেছেন, কেউ অন্য দিকে দৃষ্টি ঘুরিয়ে রাখতে পারবে না। এখানে ভোট দেওয়া থেকে বিরত থাকারও সুযোগ থাকবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews