1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি

নারী দিবসে বেগুনি কেন?

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ। আর এই বিশেষ দিনটির সঙ্গে লুকিয়ে আছে বেগুনি রং। তবে নারী দিবসের রং বেগুনি কেন বা কােথা থেকে এই রং প্রতীক হিসেবে নির্ধারিত হলো তার পেছনে অনেক জানা-অজানা কথা রয়েছে।
২০১৮ সাল থেকে নারী দিবসের থিম কালার হিসেবে স্থান করে নিয়েছে বেগুনি। সে বছর আন্তার্জাতিক প্রতিষ্ঠান প্যান্টন বেগুনি রংকে নারী দিবসের রং হিসেবে ঘোষণা দেয়। এই বেগুনি দিয়ে সূর্যের অতিবেগুনি রশ্মিকে বোঝানো হয়। আর নারীরা হবে ঠিক অতিবেগুনি রশ্মির মতাে শক্তিশালী।
বেগুনি রংকে কেন নারী দিবসের রং করা হলো সে বিষয়ে প্যান্টন জানায়, বেগুনি রং দিয়ে দুরদর্শী চিন্তাভাবনাকে বোঝানো হয়, বেগুনি দিয়ে ভবিষ্যতের রংকে বোঝানো হয়। সেই সাথে লিঙ্গ সমতাকে বোঝানো হয় বেগুনি রঙের মাধ্যমে, যার জন্য আজও নারীরা যুদ্ধ করে যাচ্ছে।
বিংশ শতাব্দীর শুরুতে নিজেদের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে সাদা ও সবুজ রংকে নারী দিবসের রং হিসেবে ব্যবহার করতেন বিট্রেনের নারীরা। তাদের মতে সাদা শুদ্ধতা ও সবুজ আশার প্রতীক।
বেগুনি যে নারীমুক্তি আন্দোলনেরও রং ছিল তা বলার অপেক্ষা রাখে না। নারীরা সমাজের জন্য লড়াই করছে, এ বিষয়টি কোনো রং দিয়ে বোঝাতে চাইলে তখন উপযুক্ত রং হলো বেগুনি।
সমর্থন দিতে বেগুনি হোক নারী দিবসের পোশাক:
বেগুনি রং হলো অর্জনের প্রতীক। আর এই বেগুনি পরেই নারী সামনে এগিয়ে যাবে, পথকে করে তুলবে মসৃণ। বৈষম্য ভেদ করে নারীরা অতিবেগুনি রশ্মিও পার করবে এটাই কাম্য। আর এই বিশেষ দিনটাই বেগুনি গায়ে জড়ানোর উপযুক্ত সময়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews