1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি

মাগুরায় বামজোটের হরতাল পালিত

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৮ মার্চ, ২০২২
মাগুরায় হরতাল চলাকালে বামজোটের মিছিল। ছবি- কাজল বিশ্বাস

বাম গণতান্ত্রিক জোটের আহ্বানে চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানো ও গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের আহ্বানে আজ ২৮ মার্চ ২০২২ দেশব্যাপী অর্ধদিবস (সকাল ৬টা থেকে দুপুর ১২টা) হরতাল পালিত হয়েছে।

বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার উদ্যোগে সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শহরের প্রধান প্রধান সড়কে মিছিল অনুষ্ঠিত হয় । শহরের আতর আলী পাবলিক লাইব্রেরির সামনে থেকে শুরু করে, কলেজ রোড হয়ে, ভায়না মোড়ে হয়ে, সদর হাসপাতালের সামনে, ঢাকা রোড় বাস স্ট্যান্ড, জামরুল তলা হয়ে, চৌরঙ্গী মোড় হয়ে আবার আতর আলী পাবলিক লাইব্রেরির সামনে এসে মিছিল শেষ হয়।

এ সময় জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। হরতালের সমর্থনে সকাল ১০টার সময়-ও অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলা শাখার নেতৃবৃন্দ হরতাল পালন করার জন্য মাগুরাবাসীকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার সমন্বয়ক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মার্কসবাদীর কেন্দ্রীয় নেতা কাজী নজরুল ইসলাম ফিরোজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী শম্পা বসু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাগুরা জেলা শাখার সভাপতি বীরেন বিশ্বাস, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সদস্য সামছুন নাহার জোছনা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলা শাখার সদস্য সচিব ভবতোষ বিশ্বাস জয় প্রমুখ ।

এদিকে ২৮ মার্চ ২০২২ চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানো ও গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবিতে অর্ধদিবস হরতাল পালন করায় মাগুরাবাসীকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews