1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

রেশনিং চালু ও ন্যায্যমূল্যের দোকান বাড়ানোর দাবি সিপিবির

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৩ এপ্রিল, ২০২২

রেশনিং ব্যবস্থা চালু ও ন্যায্যমূল্যের দোকান বাড়ানোর দাবিতে আগামী ১৫ থেকে ১৭ এপ্রিল দেশব্যাপী গণঅবস্থান-বিক্ষোভ করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ রবিবার সিপিবির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

ওই কর্মসূচি সফল করতে সারাদেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তারা বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, টিসিবির গাড়ি, ন্যায্য মূল্যের দোকানের সংখ্যা ও পণ্য সরবরাহ বৃদ্ধি, স্থায়ী রেশনিং ব্যবস্থা চালু এবং ঈদের আগে শ্রমিকের বেতন-বকেয়া-বোনাস পরিশোধ দাবিতে ১৫-১৭ এপ্রিল জেলা উপজেলা-ইউনিয়নে গণঅবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করবে সিপিবি।

বিবৃতিতে দুই নেতা বলেন, অনেক মানুষ ‘আধাপেট’ খেয়ে দিন যাপন করলেও সরকারের মন্ত্রীরা মানুষকে উপহাস করে চলেছে। সরকারের পক্ষ থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেট ভাঙতে এবং বিকল্প বাজার ব্যবস্থা গড়ে তুলতে উল্লেখযোগ্য কোন ভূমিকাই নেওয়া হচ্ছে না। এ অবস্থায় জনগণের গণসংগ্রাম অব্যাহত রেখেই দাবি আদায় করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews