1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

অভিনেতা ফারুকের মৃত্যুর গুজবে বিব্রত ও বিরক্ত তার পরিবার

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: রবিবার, ১০ এপ্রিল, ২০২২
আকবর হোসেন পাঠান ফারুক এমপি। ছবি- সংগৃহীত

অভিনেতা ও ঢাকা-১৭ আসনের এমপি আকবর হোসেন পাঠান ফারুক অনেকদিন ধরেই চিকিৎসা নিচ্ছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে পরিবার।

তবে শনিবার দিবাগত রাতে অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।

সিঙ্গাপুরে চিত্রনায়ক ফারুকের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ফারহানা পাঠান। সিঙ্গাপুর থেকেই তিনি মুঠোফোনে বলেন, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় ফারুক ভাই ভালো আছে। আপনারা সকলে দোয়া করবেন। ‘

ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার অভিনেতা ফারুকের মৃত্যুর গুজব ছড়ানোয় ভীষণ বিরক্ত ও বিব্রত তাঁর পরিবার।

গত বছরের ৮ এপ্রিল সন্ধ্যায় হঠাৎ তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। ঠিক এক বছর পর আবারও কিংবদন্তি এ অভিনেতার মৃত্যুর গুজব ছড়ানো হলো। এর আগে নায়ক রাজ রাজ্জাক ও এটিএম শামসুজ্জামানের মৃত্যুর গুজব ছড়ানো হয়েছিল একাধিকবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews