1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না

ঝড়-বৃষ্টি থাকবে সপ্তাহজুড়েই

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

গত াকয়েক দিন ধরে দেশের একাধিক স্থানে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। চলতি সপ্তাহজুড়েই এই ঝড়-বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, গভীর সঞ্চারণশীল মেঘের প্রভাবে সিলেট বিভাগের প্রায় সব জেলায়ই বৃষ্টি শুরু হয়েছে, তা আগামী এক সপ্তাহ চলতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও রংপুর বিভাগেও বৃষ্টির সম্ভাবনা আছে। ফলে দেশের হাওর এলাকাগুলোতে পানি বাড়বে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, সিলেট ও ময়মনসিংহ বিভাগের পার্শ্ববর্তী ভারতীয় অংশেও টানা ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। ফলে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের হাওর এলাকায় আরেক দফা বন্যা হতে পারে।

ঝড়বৃষ্টি শুরু হলেও গরমের মাত্রা তেমন একটা কমছে না। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে শ্রীমঙ্গলে ৫৩ মিলিমিটার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews