1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বসন্ত বরণ ১৪৩২ উদযাপন করলো গণসাক্ষরতা অভিযান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ 

মেসির গোলে রেকর্ড শিরোপা পিএসজির

ক্রীড়া ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

ফ্রেঞ্চ লিগ ওয়ানে শিরোপা পুনরুদ্ধার করলো পিএসজি। গত মৌসুমে লিলের কাছে লিগ শিরোপা হারালেও এবার আর কোনো ভুল করেনি মেসি-নেইমার- এমবাপ্পেরা। চার ম্যাচ হাতে থাকতেই শিরোপা নিশ্চিত করলো পচেত্তিনোর দল। ফ্রান্সের শীর্ষ লিগে মার্শেই ও এঁতিয়েনের সবচেয়ে বেশি ১০ লিগ শিরোপা জয়ের রেকর্ড স্পর্শ করল পিএসজি।

শিরোপা উদযাপন করতে শনিবার রাতে লিগ ম্যাচে পিএসজির দরকার ছিল ন্যুনতম ড্র। এমন সমীকরণের ম্যাচে রেসিং ক্লাব লঁসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। আর এতেই নিশ্চিত হয়ে গেছে শিরোপা। এ নিয়ে দশমবারের মত লিগ শিরোপা জিতলো পিএসজি। এর আগে ১৯৮৬,১৯৯৪,২০১৩,২০১৪,২০১৫,২০১৬,২০১৮,২০১৯ ও ২০২০ সালে লিগ শিরোপা জিতেছিল ফ্রেঞ্চ ক্লাবটি।

৩৪ ম্যাচে পিএসজির পয়েন্ট ৭৮। দ্বিতীয় অবস্থানে থাকা মার্শেই ৩৩ ম্যাচে অর্জন করেছে ৬৩ পয়েন্ট। দুই দলের পয়েন্ট ব্যবধান গিয়ে দাঁড়িয়েছে ১৫তে। তাই পিএসজি শেষ চার ম্যাচ হারলেও শিরোপা হাত ছাড়া হওয়ার কোনো সুযোগ নেই।

পার্ক দ্যা প্রিন্সেসে প্রথমার্ধে গোলের দেখা পায়নি পিএসজি। বেশ কয়েকবার সহজ সুযোগ নষ্ট করেছেন কিলিয়ান এমবাপ্পে। লিওনেল মেসি ও নেইমারও পারেনি প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে। দ্বিতীয়ার্ধেও কাজটা যেনো কঠিন মনে হচ্ছিল। তবে ৫৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়ে ডানসো। এতে দশজনের দলে পরিণত হয় লঁস। দশ জনের ফায়দা দারুণ ভাবে কাজে লাগায় পিএসজি। ৬৮ মিনিটে চোখ ধাঁধানো গোল করেন লিওনেল মেসি। নেইমারের থেকে পাওয়া বল বক্সের উপর থেকে বাম পায়ের শটে জাল খুঁজে নেন এই আর্জেন্টাইন তারকা। ৮৮ মিনিটে পিএজির রক্ষণ ভেঙে ম্যাচে সমতা টানে লঁস। তবে তা পিএসজির শিরোপা উদযাপনে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews