1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন

বগুড়ায় ক্ষেতমজুর সমিতির বিক্ষোভ সমাবেশ

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
বগুড়ার সাতমাথায় বগুড়া ক্ষেতমজুর সমিতি সদর উপজেলার বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলার সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ। ছবি- সোহাগ মোল্লা
আসন্ন বাজেটে ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের জন্য পল্লীরেশন চালু, ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচি চালু ও মজুরি ৫০০ টাকা নির্ধারণ , চিকিৎসা , বয়স্কদের পেনশন , সন্তানদের বিনামূল্যে শিক্ষার জন্য পর্যাপ্ত পৃথক বরাদ্দের দাবিতে অদ্যই ২৬ মে বুধবার বিকাল ৫ টায়  দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি বগুড়া সদর উপজেলা কমিটির উদ্যোগে বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ সভাপতিত্ব করেন ক্ষেতমজুর সমিতি বগুড়া সদর উপজেলা কমিটির সভাপতি শুভ শংকর গুহ রায় বাবুন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সোহাগ মোল্লা।  সমাবেশে বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য লিয়াকত আলী কাক্কু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড জিন্নাতুল ইসলাম জিন্না, সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সভাপতি সাজেদুর রহমান ঝিলাম এবং ক্ষেতমজুর সমিতির নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে তাদের দাবিগুলো বাস্তবায়নের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews