1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না

উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে একটানা ভারি বর্ষণ শুরু হতে পারে আজ থেকে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুন, ২০২২

দেশে ধীরে ধীরে এগিয়ে আসছে মৌসুমি বায়ু। জুন মাসে দেশে ভারি বৃষ্টিপাত, বন্যা ও ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরো অগ্রসর হওয়ার আশঙ্কা আছে।

আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, মৌসুমি বায়ু আগামী ১০ জুনের মধ্যে দেশের বেশির ভাগ জায়গায় প্রবেশ করতে পারে। এরই মধ্যে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। আর রংপুর, ময়মনসিংহ ও সিলেটের বেশ কিছু স্থানে বৃষ্টি অব্যাহত আছে।

আজ থেকে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে একটানা ভারি বর্ষণ শুরু হতে পারে। এ সময় খুলনা বিভাগসহ দেশের পশ্চিমের জেলাগুলোতে কিছুটা রোদসহ মাঝেমধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এরই মধ্যে এই বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। আজও সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে জানা যায়, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে কক্সবাজার, টেকনাফ, কুতুবদিয়া ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে মাঝারি থেকে ভারি ও কোথাও অতিভারি বর্ষণ শুরু হয়েছে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews