1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেমিডিয়াল শিক্ষা: কর্ম-অভিজ্ঞতা আগামীর ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল

কাতার বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় ইকুয়েডর

ক্রীড়া ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

নভেম্বরে কাতারে বসছে বিশ্বকাপ ফুটবলের আসর। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শেষ হয়েছে আগেই। এই মহাদেশ থেকে চতুর্থ দল হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে ইকুয়েডর। তবে বিশ্বকাপে ইকুয়েডরের খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

‘অযোগ্য’ খেলোয়াড় মাঠে নামানোর অভিযোগ উঠেছে ইকুয়েডরের বিপক্ষে। গত মাসে ফিফার কাছে এই অভিযোগটি করেছে চিলি ফুটবল ফেডারেশন। বাছাইপর্বে খেলা ইকুয়েডরের রাইটব্যাক বায়রন কাস্তিলোকে নিয়ে এই অভিযোগ। চিলির পক্ষে আইনজীবী হিসেবে কাজ করছেন ব্রাজিলীয় আইনজীবী এদুয়ার্দো কারলেজ্জো। তিনি নিজে তদন্ত করে কিছু তথ্য বের করেছেন।

সংবাদ সম্মেলনে কারলেজ্জো জানান, বায়রন কাস্তিলোর জন্মসনদ ভুয়া। ইকুয়েডরের জন্মসনদের নথিপত্রে কারলেজ্জোর আঙুলের ছাপ নেই। ইকুয়েডরের সিভিল রেজিস্ট্রি অফিস এবং ফুটবল ফেডারেশন মিলে এই জালিয়াতি করেছে। কারলেজ্জো দাবি, কাস্তিলোর জন্ম কলম্বিয়ার তুমাকোয়।

চিলির এই অভিযোগ প্রমাণ হলে, ইকুয়েডরের হয়ে কাস্তিলো বাছাইপর্বে যে আট ম্যাচ খেলেছেন, তার সবগুলোতেই পয়েন্ট কাটতে পারে ফিফা। কাস্তিলোর খেলা ৮ ম্যাচে ইকুয়েডর পেয়েছে ১৪ পয়েন্ট। এসব পয়েন্ট হারালে কাতার বিশ্বকাপে খেলা হবে না দেশটির। ১৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থেকে বিশ্বকাপ বাছাই শেষ করেছিল চিলি। কারলেজ্জোর মতে, একুয়েডরের বিপক্ষে দুই ম্যাচের পয়েন্ট চিলিকে বিশ্বকাপে নিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews