1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

অদেখা বিশ্বের ৩ বছরপূর্তিতে পশ্চিমবঙ্গের লেখক কাকলি ভট্টাচার্যের শুভেচ্ছা বাণী

অদেখা ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

জন্মদিনের একটি সুরে অদেখাবিশ্ব

– কাকলি ভট্টাচার্য্য

ভোরের আলোর ওম গায়ে তিন বছর আগে চোখ মেলা যে শিশুচারাটির আজ ডানামেলা ডালপালার সবুজে আকাশকে ডাকছে এক মহীরূহ। মাথা তোলবার ঝুঁকিতে সেদিনই চিনেছি ” শিকড়ে তুমি অরণ্যের বিশাল চেতনা”। আজ তোমার জন্মদিন অদেখাবিশ্ব- তোমার চোখের আলোয় দেখেছি চোখের বাহিরে। নানারঙের মেলায় মিশে তৈরী তোমার একটি রঙ – সে রঙ মর্মে এসে লাগে পাঠকের। লেখনীর শরীরে তোমার সাগরের সঙ্গম। ঝিনুক খুঁজে পাই আমরা।তথ্যের সাথে সাহিত্যের,কাব্যের সাথে নাটকের, সত্যের সাথে নিরন্তর আপোষহীনতার এক পূর্ণ মেলবন্ধন তুমি। ভেঙেছ মিথ, সত্যকে চিনিয়েছো সহজে। দেশ-বিদেশের নানা খবর পরিবেশনায় সদাজাগ্রত প্রহরী তুমি। মননকে করে সমৃদ্ধ, চিন্তনে সুদূরপ্রসারী, ঘুম ভাঙে পাঠকের অবচেতনের তোমার চেতনার সাথে। পাখির ডানায় স্বচ্ছন্দ উড়ান তোমার শরীরে। তোমার মহাকর্ষে উপগ্রহের মতো ঘুরি আমরা, কক্ষচ্যুত হইনা কখনও- এমনি তোমার ভালোবাসার টান। এ যেন “জানার মাঝে অজানারে করেছি সন্ধান/বিস্ময়ে তাই জাগে ,জাগে আমার প্রান”। তোমার লিখনী, সংবাদ সিঞ্চন সবই যেন” শিরার ভিতর ঘুরে বেড়ানো কলম”।কখনো শীতের নরম রোদ তো কখনও ভৈরবী ঘূর্ণি “।সবমীলীয়ে বাস্তবের জঠর থেকে উঠে এসে শব্দের সাথে শব্দের আপন সখার হাতধরাধরিতে পাতার বুকে হেঁটে চলা এক জীবন্ত পাঠাগার-যা মননের জারনে সমৃদ্ধ। “তোমার লেখায় আবহমানের টান”- স্রোতে ভাসি আমরা । শুভ জন্মদিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews