1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর

সিলেটে ১৯ পয়েন্টে বিপৎসীমার ওপরে পানি

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুন, ২০২২

দেশের নদ-নদীর ১০৯টি পয়েন্টের মধ্যে চারটি পয়েন্টে পানির স্তর স্থিতিশীল রয়েছে এবং ১৯টি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমেছে ২৯টি পয়েন্টে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ মঙ্গলবারও দেশের আট বিভাগের বেশির ভাগ স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সিলেটসহ পাঁচ বিভাগে অতি ভারি বর্ষণ হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে বাসসের খবরে বলা হয়, দেশের বিভিন্ন নদ-নদীর ৭৬টি পয়েন্টে পানির স্তর বেড়েছে এবং ২৯টি পয়েন্টে কমেছে। গতকাল এক বুলেটিনে বলা হয়, নদ-নদীর ১০৯টি পয়েন্টের মধ্যে চারটি পয়েন্টে পানির স্তর স্থিতিশীল রয়েছে এবং ১৯টি পয়েন্টে পানির স্তর বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ব্রহ্মপুত্রের নুনখাওয়া, হাতিয়া, চিলমারী ও ফুলছড়ি, যমুনার বাহাদুরাবাদ, সারিয়াকান্দি, কাজিপুর, সিরাজগঞ্জ ও পোড়াবাড়ী, কুড়িগ্রামের ধরলা, গাইবান্ধার ঘাঘট, সুরমার কানাইঘাট, সিলেট ও সুনামগঞ্জ, কুশিয়ারার অমলশিদ, সচলা, খোয়াইয়ের বল্লা, পুরাতন সুরমার দিরাই এবং সোমেশ্বরীর কলমাকান্দার পানি বিপৎসীমার যথাক্রমে ২৩ সেমি, ১০২ সেমি, ৫২ সেমি, ৫১ সেমি, ৪৭ সেমি, ৫১ সেমি, ৪৩ সেমি, ৩৪ সেমি, ২০ সেমি, ৪৪ সেমি, ৩২ সেমি, ১১৫ সেমি, ৫৫ সেমি, ৪০ সেমি, ১৮৪ সেমি, ৬৩ সেমি, ১১৫ সেমি, ১০২ সেমি ও ৯২ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে গতকাল সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক কালের কণ্ঠকে বলেন, ‘মঙ্গলবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। ’ আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews