1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

ফেসবুক পেজ থেকে বাংলাদেশের পতাকা সরিয়েছে পাকিস্তান হাইকমিশন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২৪ জুলাই, ২০২২

বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে ঢাকায় পাকিস্তান হাইকমিশন যে ছবি প্রকাশ করেছিল, সেই ছবি ফেসবুকের কাভার পেজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আজ রবিবার (২৪ জুলাই) ১২টার পর ছবিটি সরিয়ে দেয় পাকিস্তান হাইকমিশন।

ঢাকায় পাকিস্তান হাইকমিশন বৃহস্পতিবার (২১ জুলাই) তাদের অফিশিয়াল ফেসবুক পেজের কভার ফটো হিসেবে আপলোড করে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা। সেখানে গ্রাফিক ডিজাইনের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা একীভূত করে প্রকাশ করা হয়।

তারপর থেকেই সামাজিক গণমাধ্যমে শুরু হয় তোলপাড়। পরে শনিবার (২৩ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকার পাকিস্তান হাইকমিশনকে ফেসবুক পেজ থেকে পতাকার ছবি সরাতে বলা হয়।

এদিকে পাকিস্তানের ঢাকার হাইকমিশনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews