1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

সাকিবের ভাগ্যে আজ কী ঘটবে?

ক্রীড়া ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৩ আগস্ট, ২০২২

সাকিব আল হাসান আর বিতর্ক যেন হাত ধরাধরি করে চলে। সম্প্রতি বেটিং সাইটের সঙ্গে চুক্তি করে এসেছেন আলোচনায়। যেই মুহূর্তে তার টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার কথা, সেই মুহূর্তে তিনি বিসিবিকে না জানিয়ে বেটিং সাইটের সঙ্গে চুক্তি করে শাস্তির শংকায় আছেন। আজ দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় চলছে মিটিং।

সেখানে পাপন-সাকিব ছাড়াও নির্বাচকমণ্ডলী এবং প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর উপস্থিত থাকার কথা।

কোনো ক্রিকেটার বিজ্ঞাপনী চুক্তি করলে বিসিবির থেকে অনুমতি নিতে হয়। এরপর চুক্তির কাগজপত্র জমা দিতে হয়। সাকিব এর কোনোটাই করেননি। কারণ তিনি জানতেন, বেটিং সাইটের সঙ্গে চুক্তিতে বিসিবি অনুমতি দেবে না। তিনি জেনেশুনেই এই পথে পা বাড়ান। শেষ পর্যন্ত বিসিবি সভাপতি কঠোর বক্তব্য দেওয়ায় তিনি চুক্তি বাতিল করেন। কিন্তু এর আগেই বেটিং ওয়েবসাইটটির উদ্দেশ্য সফল হয়, মানে তারা বিপুল প্রচার পেয়ে যায়।

শোনা যাচ্ছে, প্রচার পেয়ে যাওয়ায় চুক্তি বাতিল করার পরও নাকি সাকিবকে টাকা ফেরত দিতে হবে না। সে যাই হোক, এই স্বেচ্ছাচারমূলক আচরণ এবং আইন ভঙ্গের কারণে সাকিবের শাস্তি হওয়া উচিত ছিল। শেষ পর্যন্ত হয়তো সেটা হবে না। বোর্ড সূত্র থেকে যে খবর আসছে, তাতে সাকিবের নেতৃত্বেই এশিয়া কাপে যাবে বাংলাদেশ। তবে যদি লিটন দাস আর নুরুল হাসান সোহানের মাঝে কেউ একজন চোটে আক্রান্ত না হলে হয়তো সাকিব এ যাত্রায় বেঁচে যেতেন না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews