1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

কবি শামসুন নাহারের কবিতা সহকারী অধ্যাপিকা খায়রুন নাহার

সাহিত্য ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৭ আগস্ট, ২০২২

সহকারী অধ্যাপিকা খাইরুন নাহার

-শামসুন নাহার

সহকারী অধ্যাপিকা খাইরুন নাহার,
কেন দিলেন গলে ফাঁসির হার?
কেন মটকে দেননি বিভীষণের ঘাঁড়,
মরে আপনি দিলেন কুসংস্কারকে ছাড়!
যদিও সাহসী ছিল পদক্ষেপ আপনার,
এ সমাজের মন্হরা বুঝি বাঁচতে দিলো না আর!
হয়তো অন্তরালে পুড়ছে আরো কত খাইরুন নাহার,
সেসব ভাবার সময় সমাজপতিদের নেই আর?
আজ আপনার ঝুলে থাকা লাশ,
ঐ কপট সমাজের বিদ্রুপাত্মক উল্লাস!
সন্দেহের তালিকায় আজ আপনার ভালবাসার সেই মানুষ,
এ কেমন ভালোবাসা যেখানে নারী বলি আর নর উড়ায় ফানুস!
যাবার কালে জানেননি হয়তো,
আপনার সমর্থনে আমরা লড়েছি অবিরত।
তবুও ঘুণপোকা হতে দেয়নি আপনার সুখের সংসার,
ওপারে চিরশান্তিতে কাটুক দিন আপনার।
এপারে মানুষ থাকবে যতকাল,
প্রচলিত রীতির লড়াইও ততকাল।
আপনার এমন আত্মহত্যাজনিত প্রয়ান,
এ সমাজে নারীমু্ক্তির সংগ্রাম করুক বেগবান।
ভেঙ্গে চুরমার হোক যতসব নারীবিদ্বেষ নীতি,
নারী পুরুষ মিলে গড়ুক সুখের নীড় নিরবধি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews