1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না সোনাতলায় রাধাকান্তপুর গ্রামিণ সড়ক বেহালদশায় চলাচলে জনদুর্ভোগ

হিন্দু ছাত্র মহাজোট ময়মনসিংহ জেলার আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩১ আগস্ট, ২০২২

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট ময়মনসিংহ জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল বিকেলে নগরীর দুর্গাবাড়ী মন্দিরে এই আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির আহ্বায়ক তন্ময় গোস্বামীর সভাপতিত্বে পরিচিত সভায় উপস্থিত ছিলেন ছাত্র মহাজোটের সদস্য সচিব হ্রদয় চন্দ্র দাস, যুগ্ন আহ্বায়ক, সৈকত সরকার সৌরভ, নন্দন সরকার রনি, পিয়াস পাল পাপ্পু, কার্যকরী সদস্য, দুর্জয় সরকার, অসীম সরকার, জয়দেব দাস, শীপন গোস্বামী ও স্বৃতি সরকার সর্ণা।

পরচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন আর্য ধর্ম গেয়ান প্রদায়নী সভার দুর্গাবাড়ী মন্দিরের সাধারণ সম্পাদক বাবু শংকর সাহা, ৩৩ নং ওয়ার্ড হিন্দু মহাজোট এর নেতৃবৃন্দ সহ অনেকেই।

সভায় বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট ময়মনসিংহ জেলা শাখার নবগঠিত আহ্বায়ক তন্ময় গোস্বামী বলেন, নবগঠিত নতুন নেতৃত্বকে সাথে নিয়ে ময়মনসিংহ জেলা ছাত্র মহাজোট একটি শক্তিশালী ইউনিট হিসেবে দাঁড় করাবো, হিন্দু স্বার্থে এবং সকল অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে ময়মনসিংহ জেলা ছাত্র মহাজোট।

পরিচিতি সভা শেষে তন্ময় গোস্বামীর নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানো শেষে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে এবং মিষ্টিমুখ করে  কার্যক্রম শেষ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews