1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

প্রাথমিকে শিক্ষক বদলির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির অনলাইন আবেদন আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, আবেদন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর এক সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। আজ বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বর্তমানে সারা দেশে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে। বর্তমানে তৃতীয় ধাপে কয়েকটি জেলায় মৌখিক পরীক্ষা চলছে। সেটি অক্টোবরের আগে শেষ হবে। অক্টোবরের মধ্যে চূড়ান্তভাবে বিজয়ীদের ফলাফল প্রকাশ করে যোগদান দেওয়া হবে।

তিনি আরো বলেন, বলেন, দেশের অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। সঠিক সংখ্যা নির্ণয়ে শিক্ষক বদলি কার্যক্রম আগে করা হবে। শিক্ষকদের বদলি শেষে শূন্য আসনের সঠিক সংখ্যা পাওয়া যাবে। তার ওপর ভিত্তি করে সব শূন্য পদে যোগ্যদের নিয়োগ দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, শিক্ষকদের বদলির পাইলটিং কার্যক্রম সফল হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বর্তমানে শুধু আন্তঃউপজেলায় শিক্ষকরা বদলি হতে পারবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপমন্ত্রী মো. জাকির হোসেন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মহিবুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews