1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু

সর্বোচ্চ সতর্কাবস্থায় বিজিবি-কোস্ট গার্ড

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

মিয়ানমার সীমান্তে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবেলায় দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও উপকূলরক্ষী বাহিনী কোস্ট গার্ডকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সীমান্তে যেখানে জনবল বৃদ্ধি করা প্রয়োজন, সেখানেই বৃদ্ধির নির্দেশনাও দেওয়া হয়েছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত ও মিয়ানমার থেকে মর্টার শেল বাংলাদেশে পড়ার পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক থেকে ওই নির্দেশনা দেওয়া হয়। ওই বৈঠকে সশস্ত্র বাহিনী বিভাগসহ সরকারের সব বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠক শেষে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম সাংবাদিকদের বলেন, ‘আমরা বিজিবি ও কোস্ট গার্ডকে বলে দিয়েছি সীমান্তে সজাগ থাকতে।

রিইনফোর্সমেন্ট (জনবল বৃদ্ধি) যতটুকু লাগে, যেখানে যা করা লাগে করবে। ’ তিনি বলেন, ‘সাগর পথে বা অন্য কোনোভাবে কোনো রোহিঙ্গা যাতে এ দেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে আমরা সতর্ক দৃষ্টি রাখতে বলেছি। ’

মিয়ানমার সীমান্তে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না, এ প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, ‘আমরা সেনা মোতায়েনের কথা এই মুহূর্তে ভাবছি না। ’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, সীমান্তে মিয়ানমারে সেনা মোতায়েনকে তাঁরা দেখছেন ভিন্ন প্রেক্ষাপট হিসেবে। তার সঙ্গে তাঁরা বাংলাদেশের তুলনা করছেন না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews