1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

সোনাতলায় ঘাসফড়িং খেলাঘর আসরের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
ঘাসফড়িং খেলাঘর আসরের নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান খেলাঘর সোনাতলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ শিহাব। ছবি- অদেখা বিশ্ব
জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর সোনাতলা উপজেলা শাখাধীন ঘাসফড়িং খেলাঘর আসরের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় বয়ড়া উচ্চ বিদ্যালয়ে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
বয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খেলাঘর সোনাতলা উপজেলা শাখার সভাপতি মহসীন আলী তাহা, সহ সভাপতি শাহজাহান আলী টুকু, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ শিহাব। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন কলকণ্ঠ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মিম আক্তার, ঝড়ের পাখি খেলাঘর আসরের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হাসিব, হাসনাহেনা খেলাঘর আসরের আফিয়া আক্তারসহ ঘাসফড়িং খেলাঘর আসরের কর্মী সংগঠকবৃন্দ।
সংখ্যাগরিষ্ঠ সদস্যর মতামতের ভিত্তিতে ঘাসফড়িং খেলাঘর আসরের সভাপতি রেজাউল করিম সাধারণ সম্পাদক তানজিলা আক্তার, সহ-সাধারণ সম্পাদক জিহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রাবণী আক্তারসহ ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান খেলাঘর সোনাতলা উপজেলা শাখা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঘাসফড়িং খেলাঘর আসরের নবনির্বাচিত সাধারণ সম্পাদক তানজিলা আক্তার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews