1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর? দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি ও এসআই ক্লোজড

বিশ্বকাপের আগে জেল হতে পারে নেইমারের

ক্রীড়া ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

কাতারে ফুটবল বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বিপাকে পড়লেন নেইমার। এই ব্রাজিলীয় তারকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছে ব্রাজিলেরই এক লগ্নিকারী সংস্থা ডিআইএস। ২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনা যাওয়ার সময় যে চুক্তি করা হয়েছিল, তা স্বচ্ছ নয়! এমনকি ট্রান্সফার ফি নিয়েও নাকি কারচুপি হয়েছে, এমনই বিস্ফোরক অভিযোগ করছে লগ্নিকারী সংস্থাটি।

সোমাবার এই ইস্যুতে স্পেনের আদালতে হাজিরা দেবেন ব্রাজিল ও পিএসজি তারকা নেইমার। দোষ প্রমাণিত হলে অন্তত ২ বছরের জেল এবং ১০০০ কোটি টাকার জরিমানা হতে পারে ফুটবল তারকার। ডিআইএস-এর দাবি, নেইমারের ইমেজ স্বত্বের ৪০ শতাংশের মালিকানা তাদের। ২০০৯ সালে ১৭ বছরের নেইমার যখন সান্তোসের উঠতি তারকা, তখন ২০ লাখ ইউরোর বিনিময়ে নেইমারের স্বত্ব কিনে নেয় তারা। কিন্তু নেইমার এখন সেটা অস্বীকার করায় মামলা ঠুকে দেন তারা। এই মামলায় নেইমারসহ দোষীদের ৫ বছরের জেল আর ১৪৪ কোটি টাকা জরিমানা দাবি করছে প্রতিষ্ঠানটি।

কর জালিয়াতির মামলায় নেইমারই একমাত্র আসামি নন। চুক্তির সঙ্গে যুক্ত থাকা নেইমারের বাবা-মা, বার্সার সাবেক দুই সভাপতি স্যান্দ্রো রোসেল ও হোসে মারিয়া বার্তেমিউ এবং বার্সেলোনা ও সান্তোসের তৎকালীন কোচকেও দায়ী করা হয়েছে। ডিআইএস-এর আইনজীবী পাওলো নাসের বলেন, নেইমারকে সর্বোচ্চ দাম হাঁকা ক্লাবের কাছে বিক্রি করা হয়নি। ওকে এর চেয়েও বেশি দামে কিনতে আগ্রহী ক্লাবও ছিল। ’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews