1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না সোনাতলায় রাধাকান্তপুর গ্রামিণ সড়ক বেহালদশায় চলাচলে জনদুর্ভোগ

১০ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলনের!

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
ছবি- অদেখা বিশ্ব

আগামী ১০ ডিসেম্বর হতে পারে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন। মেয়াদউত্তীর্ণ অন্য সহযোগী সংগঠনগুলোর সম্মেলনও ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। এসব সম্মেলনের সম্ভাব্য তারিখ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে প্রস্তাব করা হয়েছে। তিনি শিগগিরই তারিখ চূড়ান্ত করে দেবেন। আওয়ামী লীগের একাধিক সূত্র এমন তথ্য জানিয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ কয়েকজন নেতার সঙ্গে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৈঠকে বসেন। এতে অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

সভায় আওয়ামী লীগের সহযোগী একাধিক সংগঠন এবং ছাত্রলীগের সম্মেলনের তারিখ নিয়ে আলোচনা হয়। আগামী ১০ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন করার বিষয়ে সবাই একমত হন। যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নিয়েও আলোচনা হয়। এসব তারিখ প্রস্তাব আকারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে পাঠানো হয়। সহযোগী সংগঠনগুলোর কয়েকটির সম্মেলনে প্রধান অতিথি থাকবেন শেখ হাসিনা। ফলে তিনি সময় চূড়ান্ত করে দিলেই সম্মেলনের তারিখ ঘোষণা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews