1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু

উত্তরাঞ্চলে শীত, সাগরে লঘুচাপ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বলা হয়েছে, পরবর্তী পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়াবিদরা জানান, আজ বুধবার সাগরে লঘুচাপটি সৃষ্টি হতে পারে। তবে দেশে এর প্রভাব থাকবে না।

অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, আজ দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এতে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

এদিকে দেশের বিভিন্ন বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে। এসব অঞ্চলে সকালে কুয়াশা পড়ার পাশাপাশি রাতেও শীতের অনুভূতি হচ্ছে। দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর বিভাগের সর্বত্র তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে। এ ছাড়া খুলনা বিভাগের কিছু অঞ্চল ও বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের দু-এক অঞ্চলে তাপমাত্রা কমে কুয়াশার দেখা মিলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews