1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

তিন ডিআইজি প্রিজন্স ও দুই জেল সুপারকে বদলি

অদেখা ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

তিন কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) ও দুজন জ্যেষ্ঠ জেল সুপারকে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে বদলির এ প্রজ্ঞাপন জারি করা হয়।

আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার দুদিনের মাথায় এই বদলির খবর এলো। তবে কী কারণে তাদের বদলি করা হয়েছে তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

বদলি করা তিন কারা উপ-মহাপরিদর্শকের মধ্যে চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক এ. কে. এম ফজলুল হককে ঢাকা বিভাগে, রংপুর কারা উপ-মহাপরিদর্শক মো. আলতাব হোসেনকে চট্টগ্রাম বিভাগে ও ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর হককে রংপুর বিভাগে বদলি করা হয়েছে।

আর জ্যেষ্ঠ জেল সুপারের মধ্যে হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. আব্দুল আজিজকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ও রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালাকে হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বদলি করা হয়েছে।

এর আগে রবিবার (২০ নভেম্বর) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত চত্বর থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews