1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর? দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি ও এসআই ক্লোজড ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত অষ্টম শ্রেণি থেকে তৃতীয় ভাষা শিক্ষা এবং সমন্বিত শিক্ষা আইনসহ শিক্ষা সংস্কারে নানা প্রস্তাবনা গণসাক্ষরতা অভিযানের

বিয়ানীবাজার কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

সিলেট প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

সিলেটের বিয়ানীবাজার গ্যাসক্ষেত্রের পরিত্যক্ত ১ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন আট মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। গত সোমবার সন্ধ্যা ৬টার পর ওই কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করা হয়। সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের (এসজিএফএল) ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান গতকাল মঙ্গলবার কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ১০ সেপ্টেম্বর বিয়ানীবাজারের এই কূপে খনন শুরু করে বাপেক্স।

মিজানুর রহমান বলেন, ‘সোমবার সন্ধ্যা ৬টা থেকে আমরা দৈনিক আট মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত করেছি। এই কূপে উৎপাদন প্রায় ছয় বছর বন্ধ ছিল। এখন আবার উৎপাদন শুরু করেছি। ১ নম্বর কূপ থেকে প্রতিদিন পাওয়া যাচ্ছে আট মিলিয়ন, ২ নম্বর কূপ থেকে পাওয়া যাচ্ছে সাত মিলিয়ন ঘনফুট। দুই কূপ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে দিতে সক্ষম হয়েছি। ’

তিনি বলেন, ‘২০২৫ সাল নাগাদ ৪৬টি কূপ খনন করে ৬১৮ মিলিয়ন গ্যাস বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ’ তিনি আরো বলেন, ‘বিয়ানীবাজারে বেশ কয়েক জায়গায় নতুন গ্যাস অনুসন্ধানের কাজ চলছে। যেখান থেকে আমরা নতুন কূপ খনন করব। ’

সিলেট গ্যাস ফিল্ড সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপ থেকে ১৯৯১ সালে গ্যাস তোলা শুরু হয়। ২০১৪ সালে তা বন্ধ হয়ে যায়। ২০১৬ সালে আবার উত্তোলন শুরু হলেও ওই বছরের শেষ দিকে আবার বন্ধ হয়ে যায়। ২০১৭ সালের শুরু থেকে এই কূপ পরিত্যক্ত অবস্থায় ছিল। এরপর বাপেক্স ওই কূপে অনুসন্ধান কাজ চালিয়ে ফের গ্যাসের মজুদ পায়। এর পরিপ্রেক্ষিতে গত ১০ সেপ্টেম্বর ওই কূপে নতুন করে পুনর্খননকাজ শুরু হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews