1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

বিএনপি পল্টনে সমাবেশ করলে ব্যবস্থা নেব : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

বিএনপি পল্টনে সমাবেশ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বিএনপিকে দেশের প্রচলিত নিয়ম মেনেই সভা সমাবেশ করতে হবে। ২০-২৫ লাখ মানুষের সমাগম ঢাকায় সম্ভব না। সব দলের বড় সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেওয়া হয়। তারা ২৫ লাখ লোকের সমাগম পল্টনে কেন করবে এখন আমাদের চিন্তার বিষয়।

আজ বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে আওলাদ হোসেন মার্কেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, কেন বিএনপি পল্টনে করতে চায়। সেটা আমাদের দেখার বিষয়। তারা ঘোষণা দিচ্ছে যে এখানে বসেই তারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবে। সেগুলো যদি হয়ে থাকে তাহলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

বিএনপি পল্টনে সমাবেশ করতে চাওয়ার কারণও খতিয়ে দেখবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে ঘিরে সরকার আইন প্রতিষ্ঠিত করা ও মানুষের জানমাল রক্ষায় যা করার তাই করবে বলেও জানান মন্ত্রী।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকোনো দেশের চেয়ে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি ভালো। দেশের মানবাধিকার ক্ষুণ্ণ হোক এমনটা সরকারও চায় না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews