1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

খালেদা জিয়ার বাসভবনে আরো পুলিশ মোতায়েন

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
খালেদা জিয়ার বাসভবনের সামনে আরো পুলিশ মোতায়েন।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনের দুই পাশে আরো কিছুসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া ডিবি পুলিশও বাসার কাছাকাছি জায়গায় অবস্থান করছে। আজ শনিবার (১০ ডিসেম্বর) সকালে দলটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। রাজধানীর বিভিন্ন জায়গায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা আছে।

শুধু নয়াপল্টন এলাকায়ই তিন-চারশ’ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। তবে ডিএমপির পক্ষ থেকে যান চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞার নির্দেশনা দেওয়া হয়নি।

এদিকে, নির্দিষ্ট সময়ের আগেই বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। আজ সকাল ১০টার পর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। সমাবেশ শুরুর আগে ভোর থেকেই মাঠ ছাড়িয়ে আশপাশের সড়কে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা, যাদের মিছিল আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সমাবেশস্থল নিয়ে পুলিশের অনুমতির পর শুক্রবার বিকেল থেকেই গোলাপবাগে জমায়েত শুরু হয়। আজ ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা যোগ দেন সমাবেশে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews