1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে বেসরকারি স্কুলের শিক্ষকদের শাহবাগ অবরোধ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে বেসরকারী স্কুলের শিক্ষকদের শাহবাগ অবরোধ। ছবি- সংগৃহীত

প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করে আসা বেসরকারি স্কুলের শিক্ষক নিবন্ধন পরীক্ষা-এনিটিআরসিএ নিবন্ধনধারীরা এবার শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছেন। বুধবার (২১ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে নিবন্ধনধারীরা শাহবাগ বারডেম হাসপাতালের সামনে রাস্তায় অবস্থান নেন। এতে রাস্তার যান চলাচল কিছুটা বিঘ্ন ঘটছে, তবে সীমিত পরিসরে যানবাহন চলছে।

এর আগে চলতি বছরের ৫ জুন থেকে প্যানেল বিত্তিক নিয়োগের দাবিতে শাহবাগ জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের সামনে গণ-অনশন শুরু করে নিবন্ধনধারীরা। আজ বুধবার তাদের অনশনের ২০০তম দিন চলমান।

অবরোধ করা নিবন্ধনধারীদের সঙ্গে কথা বললে তারা জানান, আমরা অনেকদিন ধরে শাহবাগে প্যানেল ভিত্তিক চাকরি দাবিতে গণঅনশন করে আসছি। কিন্তু আমাদের দাবিকে তোয়াক্কা না করে আবারও গণবিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। আমাদের দাবি প্রথম প্যানেল থেকে ক্রমানুসারে সবাইকে চাকরি দিতে হবে। এর আগে গণবিজ্ঞপ্তির নামে কোনো প্রহসন আমরা মেনে নেবো না।

এসময় সড়কে অবস্থান নিয়ে তারা ‘সনদ যার, চাকরি তার’,’প্যানেল ভিত্তিক নিয়োগ চাই’,’প্যানেল নিয়ে দূর্নীতি, মানি না, মানবো না’,’গণবিজ্ঞপ্তির নামে প্রহসন, মানি না মানবো না’ ইত্যাদি বলে শ্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- এক আবেদনে সকল নিবন্ধনধারী চাকরি প্রত্যাশীদের প্যানেল ভিত্তিক নিয়োগ দিতে হবে; সকল নিবন্ধনধারীদের স্ব স্ব নীতিমালায় নিয়োগ না হওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা বন্ধ রাখতে হবে এবং ইনডেক্সধারীদের গণবিজ্ঞপ্তির অন্তর্ভুক্ত না করে আলাদা বদলির ব্যবস্থা করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews