1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

আগামী সপ্তাহে বৃষ্টির আশঙ্কা

অদেখা ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
আগামী সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আশঙ্কা আছে। ফলে জানুয়ারির তৃতীয় সপ্তাহে দেশের ওপর দিয়ে একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলা এবং চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আগামী দুই দিনে তাপমাত্রা আরো কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, ফেব্রুয়ারি পর্যন্ত বেশ শীত থাকবে। কখনো শৈত্যপ্রবাহ আবার কখনো তীব্র শীত থাকতে পারে। চলতি মাসের ১৪ থেকে ১৬ তারিখের মধ্যে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ফলে জানুয়ারির তৃতীয় সপ্তাহে অর্থাৎ ১৮ থেকে ২৫ জানুয়ারির মধ্যে দেশব্যাপী কুয়াশা ও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। অন্যদিকে ফেব্রুয়ারি মাসে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, গতকাল চুয়াডাঙ্গা ও যশোর জেলায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে চুয়াডাঙ্গায় এখনো মৃদু শৈত্যপ্রবাহ বইছে। রাজশাহী ও রংপুরের ১৬ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বহমান ছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews